স্ট্রিম প্রতিবেদক

আসন্ন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি মহাপরিচালক আজ ময়মনসিংহ সেক্টর সদর দপ্তর এবং শেরপুর ও ফেনীর নির্বাচনী বেইজ ক্যাম্পগুলো পরিদর্শন করেন।
জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবিকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
পরিদর্শনকালে মহাপরিচালক ময়মনসিংহে সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি শেরপুরের ঝিনাইগাতী ও ফেনীর ছাগলনাইয়া বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময় নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে জওয়ানদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি।
ফেনীর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহাপরিচালক মনে করিয়ে দেন, একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে বিজিবিকে মাঠপর্যায়ে সর্বোচ্চ সহায়ক ভূমিকা পালন করতে হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে