মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি।
স্ট্রিম সংবাদদাতা

নিখোঁজের ৫৭ ঘণ্টা পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার দিরাই উপজেলার শরিফপুর ইটবাট্টা এলাকায় পুরাতন সুরমা নদীতে ভাসমান অবস্থায় একজনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
মুশতাক আহমদের মরদেহ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন জেলা জমিয়তের নেতা সুনামগঞ্জ -৩ আসনের জমিয়তের সম্ভাব্য প্রার্থী হাম্মাদ আহমদ গাজীনগরী।

মাওলানা মুশতাক শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। মাওলানা মুশতাক মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর দিন বুধবার শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্ত্রী রুবি বেগম।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করেন। ইউএনও বলেন, ‘আমি তাঁর (মুশতাক আহমদ) পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। এটি মাওলানা মুশতাক আহমদ এর মরদেহ।’
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ করেছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে। তিনি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে