স্ট্রিম প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন থেকে ঈদের দিনে নিখোঁজ হওয়া দুই বছরের শিশু ফোজাইলকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এই ঘটনায় অপহরণ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
শাহবাগ থানা পুলিশ ও র্যাব জানিয়েছে, অপহরণ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে, ঈদের দিন দুপুর সোয়া ২টার দিকে ঢামেক হাসপাতালের তিনতলার হৃদরোগ বিভাগ থেকে নিখোঁজ হয় ফোজাইল। শিশুটির নানা হাফেজ নাসির উদ্দিন সেখানে চিকিৎসাধীন ছিলেন।
মা নুসরাত জাহান তাকিয়া জানান, দুপুরে সবাই মিলে খাওয়ার সময় হঠাৎ করেই শিশুটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
শিশুটির মামা সাদ জানান, নিখোঁজের পর রাত ৯টা থেকে অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে। সাদ বলেন, ‘অপহরণকারীরা আমাকে ফোন করে বলে আপনার ভাগনেকে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। তার কিডনি নিয়ে নেওয়া হবে। তাকে জীবিত পেতে হলে দ্রুত টাকা নিয়ে কিডনি ফাউন্ডেশনের পাশে আসতে হবে।’
অপহরণকারীদের ফাঁদে পা না দিয়ে কৌশলী ভূমিকা পালন করেন সাদ। তিনি বলেন, ‘আমি টাকা দিতে ইচ্ছে করে দেরি করছিলাম এবং বিভিন্ন অজুহাতে তাদের সঙ্গে কথা বলে লোকেশন ট্র্যাক করার সময় বের করি। এই সুযোগে র্যাব তাদের অবস্থান শনাক্ত করে মাতুয়াইলে অভিযান চালিয়ে ফোজাইলকে উদ্ধার করে।
এদিকে, বিকেলে শিশুটির নিখোঁজকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজ দেখানোর দাবিতে শিশুটির মামা নাজমুল হাসান হাসপাতালের পরিচালকের কক্ষের তালা ভাঙেন এবং এক আনসার সদস্যের গায়ে হাত তোলেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
অন্যদিক, উদ্ধারের পর নাজমুল ইসলাম দাবি করেন, তিনি হট্টগোল করেছিলেন বলেই কর্তৃপক্ষ গুরুত্ব দিতে বাধ্য হয়েছিল এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী তথ্য সংগ্রহ করতে পেরেছিল।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে