ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সতর্কবার্তা
স্ট্রিম ডেস্ক

অনাবাসী বাংলাদেশিদের অবশ্যই বাংলাদেশ থেকে হজে যেতে হবে। বিদেশে বসবাসরত কোনো বাংলাদেশির জন্য বাংলাদেশি হজযাত্রী হিসেবে সরাসরি অন্য দেশ থেকে সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ নেই।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জারি করা ‘অত্যাবশ্যকীয় নির্দেশনার’ ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, একটি নির্দিষ্ট দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রীদের অন্য কোনো দেশ থেকে সৌদি আরবে ভ্রমণ করা নিষিদ্ধ।
মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের হজের জন্য নিবন্ধন করিয়ে সরাসরি তাঁদের বর্তমান আবাসস্থল থেকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করছে। এটি সৌদি সরকারের নীতির পরিপন্থী এবং এর ফলে হজ ব্যবস্থাপনায় নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে।
এসব সমস্যার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল তথ্য (যেমন ফ্লাইট বিবরণী) সৌদি আরবের ‘নুসুক মাসার’ সিস্টেমে দেওয়া সম্ভব হয় না। পাশাপাশি, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান এবং ই-হজ সিস্টেমের মাধ্যমে স্বাস্থ্যসনদ দেওয়াও সম্ভব হয় না। এ ছাড়া তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া যায় না এবং বিমানে আসন খালি থাকাসহ সার্বিক ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হয়।
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের অবশ্যই বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করার জন্য হজ এজেন্সিগুলোকে অনুরোধ করেছে মন্ত্রণালয়। এই নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট এজেন্সিকে তার দায়ভার বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে