স্ট্রিম প্রতিবেদক

আসন্ন সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন খায়রুন নাহার খানম ও তাজুল ইসলাম। রোববার (২৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানিতে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয় বলে পরে কমিশনের উপসচিব (আইন) ছানাউল্লাহর সই করা আদেশে জানানো হয়েছে।
এতে বলা হয়, খায়রুন নাহার খানম ও তাজুল ইসলামের মনোনয়নপত্র আগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বাতিল করেছিলেন। পরে তারা আপিল করলে শুনানিতে দুজনকে বৈধ প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।
খায়রুন নাহার সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। স্বতন্ত্র হিসেবে তিনি মনোনয়ন দাখিল করেছিলেন। সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষরসহ তথ্যগত ভুল থাকায় খায়রুন নাহারের মনোনয়ন বাতিল করা হয়।
এ আসনে বিএনপির প্রার্থী সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান। জামায়াতে ইসলামী থেকে ব্যারিস্টার নাজিবুর রহমান রহমান মোমেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল গণি দলীয় প্রার্থী হয়েছেন।
আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তবে সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।
রোববার বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আবু সাইয়িদ। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং স্বাধীনতার সপক্ষের ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে নৈতিক দায়িত্ব থেকেই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।
আবু সাইয়িদ আরও বলেন, আমি জীবনে অনেকবার নির্বাচন করেছি, সংসদ সদস্যও হয়েছি। ব্যক্তিগত ইমেজের চেয়ে স্বাধীনতার সপক্ষের বৃহত্তর ঐক্য আজ বেশি প্রয়োজন এবং এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে