পদ্মায় বাসডুবি
স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় ডুবে যাওয়া বাসটি ৪ ঘণ্টায়ও উদ্ধার করা যায়নি। চল্লিশজনের মতো যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাসটি থেকে বেঁচে ফিরেছেন মাত্র কয়েকজন। বাকিদের স্বজনরা ভিড় করছেন নদীর পাড়ে। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশ।
এদিকে, তীব্র ঝড়-বৃষ্টিতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকারী জাহাজ হামজা, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও মানিকগঞ্জের ডুবুরি দল কার্যক্রম শুরু করেছে। ঢাকা থেকে রওনা হয়েছে ডুবুরি দল। বাসটি শনাক্তও করা হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাত ৮টা পর্যন্ত সেটি নদী থেকে ওঠানো যায়নি।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সোহেল রানা বলেন, বাসটি শনাক্ত করা গেলেও তীব্র ঝড় ও বৃষ্টির কারণে উদ্ধার করা সম্ভব হয়নি।
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) হাফিজুর রহমান বলেন, বাসটি পানির ৯০ ফিট নিচে। পানির চাপের জন্য ডুবুরিরা হিমশিম খাচ্ছেন। সবাই চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দু’জন চিকিৎসাধীন।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. এসএম মাসুদও দুজনের মরদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। গোয়ালন্দ হাসপাতালের আরএমও শরীফুল ইসলাম জানান, রূপচাঁদ, মর্জিনা ও রেহেনা নামে তিন নারীকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে মর্জিনা ও রেহেনা আগেই মারা যান। রূপচাঁদ চিকিৎসাধীন আছেন।
গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আওয়াল আনোয়ার জানান, তার ছোট বোনের লাশ উদ্ধার হয়েছে। ভাগনে ও নাতি এখনও নিখোঁজ।
এর আগে বুধবার বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের বাসটি নদীতে পড়ে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটিতে অন্তত ৪০ যাত্রী ছিলেন। তাদের মধ্যে মাত্র কয়েকজন সাঁতরে নদী পাড়ে উঠতে পেরেছেন।
বাসটির যাত্রী আইন উদ্দিন বলেন, কুষ্টিয়ার কুমারখালী থেকে ২টা ১০ মিনিটে সৌহার্দ্য পরিবহনের বাসটি ছাড়ে। বাসে আমি, স্ত্রী, ছেলে ও মেয়ে ঢাকার সাভার যাচ্ছিলাম। সবাই বেঁচে গেলেও মেয়ে বাসের মধ্যে রয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে