স্ট্রিম সংবাদদাতা

মানিকগঞ্জের হরিরামপুরে আন্ধারমানিক বাজারের যানবাহনের জ্বালানি বিক্রির একটি দোকানে ডিজেল ও পেট্রোল ড্রাম বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে ২০টি ব্যবসায় প্রতিষ্ঠান। এতে দগ্ধ হয়েছে ওই দোকানের মালিকদের একজন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শতবর্ষী আন্ধারমানিক বাজারে বিল্টু দত্ত ও মিন্টু দত্তের দোকানে লাগা আগুন দ্রুতই পুরো বাজারে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে জানান মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া। ওই জ্বালানি বিক্রির দোকানে ফায়ার সার্ভিসের নিরাপত্তা ছাড়পত্র ও অগ্নিনির্বাপণের প্রাথমিক ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন তিনি।
আগুনে জ্বালানি বিক্রেতা মিন্টু দত্ত গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করে চিকিৎসক।
ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আন্ধারমানিক বাজারের বিল্টু দত্ত ও মিন্টু দত্তের জ্বালানি বিক্রির দোকানে ড্রামে ডিজেল ও পেট্রোল ভর্তি করার সময় হঠাৎ আগুন লেগে যায়। এই আগুন দ্রুতই পাশের একটি হোটেল ও গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে ছড়িয়ে পড়ে। সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে ব্যবসায়ী ও ক্রেতারা ছোটাছুটি শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের হরিরামপুর স্টেশনের দুটি এবং আরিচা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী হোটেল মালিক সুজন সরকার বলেন, ‘হঠাৎ পাশের একটি দোকানে আগুন লাগে, বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে দেখি চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে। কিছু বুঝে ওঠার আগেই আমারসহ কয়েকটি দোকান আগুনে পুড়ে যায়।’
গ্যাস সিলিন্ডার বিক্রেতা ইমদাদুল বলেন, ‘পেট্রোলের দোকান থেকে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।’
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, ‘আগুনে পুড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা পরে জানানো হবে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে