স্ট্রিম ডেস্ক

তিস্তাপারের ৫ জেলার মানুষের স্বার্থে এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় নদীটিকে বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (১৯ জানুয়ারি) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে সঙ্গে নিয়ে তিস্তা নদী পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, তিস্তা মহাপরিকল্পনা পরীক্ষা-নিরীক্ষার জন্য চীনে পাঠানো হয়েছে। চীন ইতিমধ্যে এর সম্ভাব্যতা যাচাই করেছে ও বর্তমানে কারিগরি বিষয়গুলো খতিয়ে দেখছে। বড় প্রকল্প হওয়ায় ভবিষ্যতে যাতে কোনো জটিলতা না হয়, সেজন্য সতর্কতার সঙ্গে কাজ চলছে।
রিজওয়ানা হাসান বলেন, প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তা সংলগ্ন জেলাগুলোর মানুষের জীবন-জীবিকা এবং নদীর অববাহিকা রক্ষা নিশ্চিত করা হবে। চীন বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ ও এই প্রকল্প বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ ।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞানসম্মতভাবে এটি যাচাই করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার প্রকল্পটির ধারাবাহিকতা বজায় রেখে কাজ এগিয়ে নেবে।
এর আগে উপদেষ্টা ও রাষ্ট্রদূতসহ প্রতিনিধিদলটি তিস্তা ব্রিজের ওপর থেকে এবং নৌকায় করে নদী ঘুরে দেখেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহ ও রংপুরের জেলা প্রশাসক মো. আমিনুল আহসানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে