স্ট্রিম প্রতিবেদক

রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের দাবির কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে গাড়ি থেকে নেমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তিনি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত এসব প্রার্থী দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় আছেন।
তারেক রহমান গুলশানের বাসা থেকে চেয়ারম্যানের কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি কার্যালয়ের সামনে অবস্থানরত নিয়োগপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন।
শিক্ষকরা বিএনপি চেয়ারম্যানের কাছে চাকরিতে দ্রুত নিয়োগ ও দীর্ঘসূত্রতা নিরসনের দাবি জানান। তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। তারেক রহমান তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ও যৌক্তিক দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত ও এনটিআরসিএর ১ থেকে ১২তম ব্যাচের নিবন্ধিতরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে তাঁরা শাহবাগ মোড় অবরোধ করেন । আমলাতান্ত্রিক জটিলতা ও ‘সিস্টেমিক’ দুর্নীতির কারণে নিয়োগবঞ্চিত হওয়ার অভিযোগ করে আসছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে