কিশোরগঞ্জ-৪
স্ট্রিম সংবাদদাতা

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। পরে তাঁকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
বৃহস্পতিবার অ্যাডভোকেট ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এনামুল হক জানান, বৃহস্পতিবার বিকেলে ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার শরীরে প্রচন্ড জ্বর এসে যায় এবং বমি করেন। পরে দ্রুত তাঁকে কাছাকাছি ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানান, তাঁর জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। হাসপাতালে ভর্তির পর পরীক্ষা করে শ্বাসযন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে। তাঁর অক্সিজেনের সেচুরেশনের ৯৩ শতাংশে নেমেছিল।
ফজলুর রহমান বর্তমানে আশঙ্কামুক্ত কি না, এমন প্রশ্নের জবাবে ডা. বাহার উদ্দিন ভূঁইয়া বলেন, সেটা এখনই বলা যাচ্ছে না। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে, পরীক্ষার রিপোর্ট পেলে তারপর বিস্তারিত বলা যাবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে