স্ট্রিম প্রতিবেদক

রোজা রাখা, না রাখা নিয়ে শিশুদের নানা জিজ্ঞাসা থাকে। তাদের এই কৌতূহল থেকে বাদ পড়েননি প্রধানমন্ত্রী তারেক রহমানও। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নৌবাহিনীর সদর দপ্তর জামে মসজিদে জুমার নামাজে গিয়ে তিনি পড়েন শিশুদের পাল্লায়।
মসজিদে আসা শিশুরা ঘিরে ধরেন প্রধানমন্ত্রীকে। কুশল বিনিময়ের সময় নানা প্রশ্নের মুখে পড়েন তিনি। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এতে দেখা যায়, শিশুদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে একজন প্রধানমন্ত্রীর কাছে জানতে চায়, ‘আপনি রোজা রাখেন?’ এ সময় প্রধানমন্ত্রীসহ সবাই হেসে ওঠেন। পরে তারেক রহমান বলেন, ‘আমি তো রোজা রাখি।’
এই পর্যায়ে শিশুরা কে কতটি রোজা রেখেছে, তা প্রধানমন্ত্রীকে জানাতে থাকে। তাদের মধ্যে এক শিশু বলে, ‘আঙ্কেল, আমি সব রোজা রাখি।’ তখন প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, ‘ভেরি গুড’।
শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর উষ্ণ আলাপের এই ভিডিও অনেকে নিজের টাইম লাইনে শেয়ারসহ ইতিবাচক মন্তব্য করছেন। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে পরিবেশ ও টেকসই উন্নয়নবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘পোলাপানের ভয়-ডর কোন লেভেলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে জিজ্ঞাসা করে– আঙ্কেল আপনি রাজা রাখেন? বাচ্চা-কাচ্ছা আসলেই ভয়ঙ্কর। কখন যে কাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে।’
শিশুরা রোজা রাখলে বড়দের সামনে তা খুব গর্ব করে বলে জানিয়ে তিনি লেখেন, ‘আমি নিজেও শৈশবে এটি করেছি।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে