পদোন্নতি পেলেন ২৬৪ সহকারী সচিব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৪: ০৯
বাংলাদেশ সচিবালয়। ছবি: সংগৃহীত

সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রশাসনের ২৬৪ কর্মকর্তা। তারা আগে সহকারী সচিব পদে ছিলেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তাকে সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালার ৫ (বি) অনুযায়ী সিনিয়র স্কেলে (সিনিয়র সহকারী সচিব) পদোন্নতি দেওয়া হলো। জাতীয় বেতনস্কেলের ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০–৬৭,০১০ টাকা) তারা বেতন পাবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাবেন (e-mail: [iapp@mopa.gov.bd](mailto:iapp@mopa.gov.bd)) এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন।

সম্পর্কিত