স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়েছে।
আজ রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।
এ বিষয়ে এক ফেসবুক স্ট্যাটাসে অধ্যাপক আজফার হোসেন লিখেছেন, 'খুব, খুব কষ্ট নিয়েই বলতে হচ্ছে যে, আমার পরম প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম শুক্রবারে হার্ট অ্যাটাকের পর এখন ফুল লাইফ সাপোর্টে আছেন। আপনাদের শুভকামনা ও দোয়া দরকার। আর কিছু লেখার মানসিক অবস্থা আমার নেই।'
প্রকাশনা সংস্থা ‘অন্যপ্রকাশ’-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, ‘স্যারকে আজ সন্ধ্যা ৬টার দিকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এখন অবস্থাটা ক্রিটিক্যাল। আগামীকাল (সোমবার) পর্যন্ত অপেক্ষা করতে হবে তখন বোঝা যাবে কতটা উন্নতি হয়।’
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতেই অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। পরে গাড়িচালকের সহায়তায় তাঁকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকেরা জানান, তাঁর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। রাতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে হার্টে দুটি রিং পরানো হয় এবং তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। তবে শনিবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানিয়েছেন, বর্তমানে তিনি ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন চিকিৎসাধীন।
১৯৫১ সালে সিলেটে জন্ম নেওয়া সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি।
বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সৈয়দ মনজুরুল ইসলাম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক লাভ করেছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে