স্ট্রিম প্রতিবেদক

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই ঘটনায় ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সুফিয়ান বেপারী মাসুদ (৫০) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে রাজধানীর তেজগাঁও থানাধীন তেজতুরি বাজার এলাকায় (বসুন্ধরা সিটির পেছনে ও এটিএন বাংলার বিপরীত পাশে) হেঁটে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মুছাব্বির ও তার সঙ্গে থাকা লোকজনকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নিলে চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।
রাত ১০ টার দিকে পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (পেট্রোল) আলতাফ হোসেন মোল্লা স্ট্রিমকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘কারা, কী কারণে গুলি করেছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে তদন্তকারী পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করেছে।’
তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, সিআইডি, ডিবিসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্তে নেমেছেন। বিআরবি হাসপাতালেও গেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে