স্ট্রিম ডেস্ক

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘দেশের প্রকৃত মালিক জনগণ। দেশ পরিচালনার ব্যবস্থাপক নির্বাচন করার অধিকারও তাঁদের হাতে ন্যস্ত।’
তিনি বলেন, ‘এবারের নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। জনগণ যাকে চান, তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে বর্তমান সরকার বিদায় নেবে।’
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে গণভোট বিষয়ে জনসচেতনামূলক সভায় প্রধান অতিথি হয়ে এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা।
আলী ইমাম মজুমদার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান অনিস্বীকার্য। প্রচলিত ধারার বাইরে গিয়ে দেশকে নতুনভাবে পরিচালনার স্বপ্নই ছিল জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা। সেই আলোকে দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবসমূহ সমন্বয় করে প্রণীত হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫।’
তিনি এ সনদের স্বীকৃতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে বক্তব্য দেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহম্মদ রাশিদুল ইসলাম খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মন্ডল।
এ সময় জনসচেতনামূলক সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে নিয়োজিত ভোটের গাড়ির মাধ্যমে উদ্বুদ্ধকরণ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে