স্ট্রিম সংবাদদাতা

বাঁচানো গেল না ১৭ বছর বয়সী সালমা আক্তার স্মৃতিকে। শরীরে ৯০ শতাংশ দগ্ধ নিয়ে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার রাতে সেখানেই স্মৃতি মারা যান বলে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানিয়েছেন।
স্মৃতি লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। তাঁর ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকার বসতঘরে দুর্বৃত্তরা গত ১৯ ডিসেম্বর রাতে পেট্রোল ঢেলে আগুন দিলে আট বছর বয়সী ছোট মেয়ে আয়েশা আক্তার বিনতির মৃত্যু হয়।
পুড়ে ছাই হয়ে যায় আসবাবপত্রসহ ঘরটি। এতে বেলালসহ তাঁর বড় মেয়ে স্মৃতি, মেঝো মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া সায়মা আক্তার বিথিও (১৪) দগ্ধ হয়। এর মধ্যে ৯০ শতাংশ দগ্ধ স্মৃতি ও দুই শতাংশ দগ্ধ বিথিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিথিকে চিকিৎসা শেষে পরদিনই ছাড়পত্র দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে মৃত্যুর লড়ছিলেন। অবশেষে বুধবার রাতে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি।

গত ২৩ ডিসেম্বর রাতে এ ঘটনায় বিএনপি নেতা বেলাল অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা করেন। ঘটনার পর থেকে পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছেন।
এদিকে, ঘটনার পর জেলা পুলিশের পক্ষ থেকে দরজায় তালা ও পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সত্যতা পাওয়া যায়নি বলে জানানো হয়। যদিও এরপর পুলিশ তদন্তে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তুপে তল্লাশি চালিয়ে তিনটি তালা উদ্ধার করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক।
দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্রোল ঢেলে আগুন লাগানোর আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে