স্ট্রিম প্রতিবেদক

চাঁদাবাজদের তালিকা তৈরি এবং অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগি আসামিদের নির্মোহ তালিকা করে বিশেষ অভিযান চালাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রথমে ঢাকায় এবং খুব শিগগিরই দেশব্যাপী এ কার্যক্রম শুরু হবে। চাঁদাবাজদের তালিকা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগী আসামিদের একটি নিরপেক্ষ তালিকা তৈরি করা হচ্ছে। যাচাই–বাছাই শেষে তাদের আইনের আওতায় আনা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা অগ্রগণ্য।
তিনি আরও বলেন, পুলিশকে এমনভাবে পরিচালিত করতে হবে যাতে ব্যক্তি-নির্ভর নয়, বরং প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিত্তিতে কাজ হয়। কোনো স্বৈরতান্ত্রিক নির্দেশ নয়, আইন অনুযায়ীই পুলিশ পরিচালিত হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্ব ও জবাবদিহির সঙ্গে বিভাগ পরিচালনার অঙ্গীকার করেছেন বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই তিনি ‘চেইন অব কমান্ড’ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন। কোনো ওসি বা নিম্নপদস্থ কর্মকর্তা যেন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডিঙিয়ে সরাসরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ না করেন, সে নির্দেশনাও দেওয়া হয়েছে।
রাজধানীর যানজট প্রশমনে ডিএমপিতে বিশেষ সেল গঠন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যাটারিচালিত রিকশার সংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে বেড়েছে। ভিআইপি ও প্রধান সড়কগুলোতেও এসব যান চলাচল করছে। পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে এয়ারপোর্ট রোড হয়ে সচিবালয়মুখী ভিআইপি সড়কে ব্যাটারিচালিত যান চলাচল সীমিত করা হবে। পরে পর্যায়ক্রমে অন্য সড়কেও ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পোশাক বদলালেই মানসিকতার পরিবর্তন হবে কিনা, তা নিয়ে আলোচনা প্রয়োজন। পুলিশ বিভাগের সঙ্গে পরামর্শ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে