স্ট্রিম প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভায় যোগ দিয়েছেন ছেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দুপুর ৩টার দিকে তিনি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমানসহ জিয়া পরিবারের সদস্যরা।
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসনের এ শোকসভায় যোগ দিয়েছেন প্রায় ৫ হাজার অতিথি। তাঁদের মধ্যে রয়েছেন বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীসহ নানা পেশার বিশিষ্টজন। শোক সভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।
এর আগে বৃহস্পতিবার শোকসভার বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। সেখানে অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর বিপুলসংখ্যক মানুষ তাঁর প্রতি শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন। জাতীয় পর্যায়ে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতেই নাগরিক সমাজ এ আয়োজন করেছে। এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। অনুষ্ঠানের পবিত্রতা ও গাম্ভীর্য রক্ষায় অনুরোধও জানান তিনি।
অনুষ্ঠানের ভাবগাম্ভীর্য রক্ষায় নিয়মাবলী সম্পর্কে আয়োজকরা জানান, অনুষ্ঠানে সেলফি তোলা যাবে না। হাততালি দেয়া যাবে না। দাঁড়িয়ে থাকা যাবে না। আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ।
অনুষ্ঠানে যোগ দেওয়া ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম স্ট্রিমকে বলেন, দেশের প্রশ্নে খালেদা জিয়ার আপোসহীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে অপরাজেয় সংগ্রাম ও নাগরিকদের স্বার্থ রক্ষায় দৃঢ়তা সব বাংলাদেশিদের জন্য পাথেয় হয়ে থাকবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে