স্ট্রিম প্রতিবেদক

বিশ্ববাজারে জায়গা করে নিতে বিভিন্ন ধরনের পণ্য তৈরির ওপর জোর দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানিয়েছেন, রপ্তানি খাতকে কেবল তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীল না রেখে আরও বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক করতে কাজ করছে সরকার।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, লক্ষ্য অর্জনে কার্যকর নীতি সহায়তা ও দক্ষ উদ্যোক্তা প্রয়োজন। ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় অর্জনে ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস’ প্রকল্পের মাধ্যমে বড় ধরনের সংস্কার ও বিনিয়োগ শুরু হয়েছে।
শেখ বশিরউদ্দীন জানান, দীর্ঘ সময় ধরে ব্যয়ভিত্তিক পরিকল্পনার ওপর নির্ভর করা হলেও বর্তমানে বাস্তবভিত্তিক নীতি গ্রহণ করা হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও বিতর্কের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বৈশ্বিক ভূ-রাজনৈতিক বাস্তবতায় দেশের অবস্থান নির্ধারণে সরকার সচেষ্ট রয়েছে।
সেমিনারে জানানো হয়, সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পে চামড়া, পাদুকা, হালকা প্রকৌশল ও প্লাস্টিক খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি কেন্দ্র স্থাপন ও আন্তর্জাতিক বাজার সংযোগ বাড়াতে কাজ চলছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও প্রকল্প পরিচালক মো. আব্দুর রহিম খান । মূল প্রবন্ধ উপস্থাপন করেন লাইট ক্যাসেল পার্টনার্সের সিইও বিজন ইসলাম। প্যানেল আলোচনায় ইপিবি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে