স্ট্রিম প্রতিবেদক

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের ১৯৯তম জামাতের নিরাপত্তায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) ৩১ বিজিবি নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারীর সইয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দেশের অন্যতম বৃহত্তম এই ঈদগাহ ময়দান ও এর আশপাশের এলাকায় শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করবেন।
প্রতি বছরের মতো এবারও সকাল ১০টায় শোলাকিয়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মুসল্লিদের জন্য বিজিবির নির্দেশনা বলা হয়েছে, নির্ধারিত প্রবেশপথ ব্যতীত অন্য কোনো পথ ব্যবহার এবং কোনো ধরনের ব্যাগ, ধারালো অস্ত্র বা সন্দেহজনক বস্তু বহন করা যাবে না।
বিবৃতিতে আরও বলা হয়, সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা বদ্ধপরিকর। শোলাকিয়ার বৃহৎ জামাতে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায় নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে