স্ট্রিম প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগ্রহীরা আগামী ২৬ অক্টোবর পর্যন্ত এ পদে অনলাইনে আবেদন করতে পারবেন।
গতকাল রোববার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ১২২টি পদ ছাড়াও নন-ক্যাডারের মোট ২৭৬০ পদে নিয়োগের জন্য গত ২১ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব পদে আবেদনের শেষ দিন ছিল আজ (২০ অক্টোবর)।
তবে গত কয়েক দিন ধরে আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ এবং ফি প্রদানের ক্ষেত্রে সমস্যার কথা জানাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। এরপরই আবেদনের সময় বাড়াল পিএসসি।
প্রাথমিকের পরীক্ষার পদ্ধতি
প্রধান শিক্ষক নিয়োগের জন্য মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ৯০ নম্বরের হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সর্বনিম্ন ৫০ শতাংশ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) থেকে প্রশ্ন আসবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে