স্ট্রিম সংবাদদাতা

পেট্রলপাম্প কর্মচারীদের পিটুনিতে নিরব হোসেন (২৫) নিহতের জেরে উত্তাল ঝিনাইদহ। শনিবার (৮ মার্চ) গভীর রাতে বিক্ষুব্ধরা শহরের একটি ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। পরে কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয়।
পরে ভাঙচুর ও আগুন দেওয়ার প্রতিবাদে রোববার (৮ মার্চ) সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। এতে সড়কে যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
গত শনিবার রাত ৯টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটি হয় নিরব হোসেনের। পরে পাম্প কর্মচারীরা তাঁকে পিটিয়ে হত্যা করেন।
নিরব কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও সংগঠনের কর্মীরা বিক্ষোভ করেন। তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করে র্যাব-৬।
হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার রাত ১টার দিকে বিক্ষুব্ধরা শহরের আরাপপুরে সৃজনী ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর করে। এরপর রাত ৩টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার তিনটি বাসে আগুন দেওয়া হয়। রয়েল পরিবহন, জে লাইন ও গোল্ডেন লাইনের একটি করে বাস ছাই হয়ে যায়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তানভীর হাসান জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
সৃজনী পেট্রোল পাম্পের কোষাধ্যক্ষ আলামিন শেখ জানান, মধ্যরাতে অজ্ঞাতপরিচয়ের ২০-৩০ জন তাদের পাম্পে হামলা চালায়। পুলিশের বাধা উপেক্ষা করে তারা পাম্পের তিনটি মেশিন গুঁড়িয়ে দেয়।
জে লাইন বাসের মালিক জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে টার্মিনালে এসে দেখি, আমার একটিসহ তিনটি বাস দাউ দাউ করে জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভালেও সব পুড়ে গেছে।
বাস-মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক রকুনুজ্জামান রানু হামলা-ভাঙচুরের নিন্দা জানান। একই সঙ্গে ঘটনার তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সদর থানার ওসি সামসুল আরেফিন জানান, কারা আগুন দিয়েছে, তা এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট বাস মালিকরা অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে