স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ও সমাবেশস্থল থেকে ‘পিস্তল’সহ এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ বলছে, সেটি খেলনা পিস্তল।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাঁকে আটক করা হয়। আটক যুবকের নাম আরাফাত জামান (৩৯)।
জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজও শাহবাগে সংগঠনটির নেতাকর্মীরা সমাবেশ করছিল। সমাবেশে উপস্থিত লোকজনের মধ্যে সন্দেহজনক গতিবিধির কারণে আরাফাতকে আটক করা হয়।
শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, আটক হওয়া সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, আজ সন্ধ্যার দিকে জমায়েত হওয়া লোকজনের মধ্যে ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে আন্দোলনকারীরা তাঁকে ধরে তল্লাশি করে। এ সময় তাঁর কাছে পিস্তল সদৃশ বস্তু পেয়ে পুলিশে খবর দেন তাঁরা।
তিনি স্ট্রিমকে বলেন, ‘উদ্ধারকৃত বস্তুটি একটি খেলনা পিস্তল। আটক আরাফাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে—কি কারণে এই খেলনা পিস্তল জমায়েতে নিয়ে এসেছে সে বিষয়ে জানার চেষ্টা চলছে। এরপর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে