স্ট্রিম প্রতিবেদক

অতীতের সরকারগুলো রাজনৈতিক উদ্দেশ্যে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ও সামগ্রিক আকার ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানিয়েছেন, এ ধরনের বিকৃত তথ্যের সংস্কার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।
রোববার (২৯ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা রাশেদ তিতুমীর বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির মাধ্যমে অর্থনীতির প্রত্যেক সেক্টরে তথ্য কারচুপির বিষয়টি এখন স্পষ্ট হয়েছে। প্রকৃত জিডিপির আকার নির্ধারণ করা গেলে কর-জিডিপি অনুপাতও বাস্তবসম্মত হবে।
রাজস্ব তথ্য নিয়েও গুরুতর অসঙ্গতির অভিযোগ করে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, অতীতে রাজস্ব আয়ের হিসাব খাতায়-কলমে দেখানো হলেও বাস্তবের সঙ্গে তার মিল ছিল না। সরকারের আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণকারী সফটওয়্যার ‘আইবাস প্লাস’ (iBAS++)-এ গেলেই এই অসঙ্গতির প্রমাণ পাওয়া যাবে।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রাশেদ তিতুমীর বলেন, ‘একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছি আমরা। বর্তমানে কর-জিডিপি অনুপাত ৭ শতাংশের নিচে রয়েছে, যা বিশ্বের সর্বনিম্নগুলোর একটি। এই পরিস্থিতিকে ইরান সংঘাত আরও জটিল করে তুলেছে।’
তবে চলতি অর্থবছরের রাজস্ব আহরণ নিয়ে আশাবাদ ব্যক্ত করে রাশেদ তিতুমীর বলেন, বছরের শেষ তিন মাসে রাজস্ব আদায়ে অগ্রগতি হবে। সরকারের লক্ষ্য হচ্ছে কর-জিডিপি অনুপাত ভবিষ্যতে ১০ শতাংশে এবং ২০৩৫ সালের মধ্যে ১৫ শতাংশে উন্নীত করা।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানও উপস্থিত ছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে