স্ট্রিম প্রতিবেদক

আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দুই আসনের ভোটে সিসি ক্যামেরা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (১৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন।
এ সময় তিনি বলেন, ‘বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটের তিন দিন আগে থেকেই আসন দুটির সব ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা সচল রাখার জন্য বলা হয়েছে। ভোটকেন্দ্রের যে কক্ষে সিসি ক্যামেরা থাকবে সেই কক্ষে ভোট গণনা করতে বলা হয়েছে। একইসঙ্গে নির্বাচন শেষে সিসি ক্যামেরার তথ্য সংরক্ষণ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল (৫১) মারা যান। তাঁর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত রেখেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত করে ইসি। আর বগুড়া-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন করেন। একইসঙ্গে তিনি ঢাকা-১৭ আসনেও নির্বাচন করেন। কিন্তু ইসির আইন অনুযায়ী একটির বেশি আসন প্রার্থীর না রাখতে পারার কারণে নির্বাচন পরবর্তী সময়ে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। এর ফলে গত ২৪ ফেব্রুয়ারি এই ২ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাই, প্রার্থীর আপিল, আপিল নিষ্পত্তি ও প্রার্থিতা প্রত্যাহার শেষ হয়েছে। আজ এই দুই আসনের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে আসন দুটির রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ করেছেন। আগামীকাল ১৬ মার্চ সকাল থেকে ৭ এপ্রিল সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবে। আর ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বর্তমানে এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।
অন্যদিকে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে