স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তাঁর নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে পৌঁছান। পরে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তাঁরা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট পুত্রবধূ শর্মিলা রহমান, নাতনি জাইমা রহমানসহ পরিবার সদস্য ও নিকটআত্নীয়রা।
এদিকে, খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে হাজারো মানুষের ঢল নেমেছে। আজ সকাল থেকেই পুরো এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল নেমেছে জিয়া উদ্যান এলাকায়। সকালেই ভোলা, বগুড়া, গাজিপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে এসেছেন। এ সময় বিভিন্ন পেশাজীবী সংগঠন ও বিভিন্ন সংসদীয় আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থীদেরও দেখা গেছে।
বেলা ১১টার পর ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানের নেতৃত্বে সমাধি কমপ্লেক্সে শ্রদ্ধা জানাতে আসেন নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। এ সময় তাঁরা পুষ্পার্ঘ অর্পণ, মোনাজাত ও ফাতেহা পাঠ করেন। একই সময়ে কবরে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গেছে ঢাকা-১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলিকে।

এ সময় সাংবাদিকদের কাছে খালেদা জিয়ার সঙ্গে নব্বই দশকের স্মৃতিচারণ করে আমানউল্লাহ আমান বলেন, ‘শহীদ জিহাদের লাশ যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনেছিলাম, তখন সর্বপ্রথম বেগম খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন এবং আমার ডানে-বামে উপস্থিত ছাত্রনেতাদের বলেছিলে, “এখন তোমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়।” সেদিন আমরা খালেদা জিয়ার নির্দেশনায় ডাকসু ভবনে বসে ১০ মিনিটের মধ্যে ডাকসুর নেতৃত্বে ছাত্রদল, ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন সহ ছাত্রসংগঠন গুলো ঐক্যবদ্ধ হয়েছিলাম। এরপর আমরা অপরাজেয় বাংলার পাদদেশে শহীদ জিহাদের লাশ রেখে শপথ নিয়েছিলাম যতদিন স্বৈরাচার এরশাদের পতন না হবে, ততদিন আমরা ঘরে ফিরব না।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে