স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে প্রশাসন। পরবর্তীতে তাঁদের জাতীয় পরিচয়পত্র নম্বর ও বিস্তারিত ঠিকানা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ওই ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তবে রাতের আঁধারে দুর্বৃত্তরা দুটি ক্যামেরা খুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রশাসনের উদ্যোগে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) পুনরায় সেখানে দুটি নতুন ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার স্ট্রিমকে বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রটিতে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে চুরির ঘটনার তদন্ত চলছে। দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৯ ঘণ্টা আগে