স্ট্রিম প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের ৮০ শতাংশই হবে পদোন্নতির মাধ্যমে। বাকি ২০ শতাংশ পদে সরাসরি নিয়োগের বিধান রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালায় সংশোধনী এনেছে সরকার।
গতকাল রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৮০ শতাংশ পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। পদোন্নতির ক্ষেত্রে সহকারী শিক্ষক পদে মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণসহ অন্তত ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
তবে পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়া গেলে সরাসরি নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ২০ শতাংশ পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অন্যদিকে, সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। এক্ষেত্রেও ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে