স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ক্যানসারে আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম অনেক আগেই সিঙ্গাপুরে চিকিৎসা শুরু করেছিলেন।
স্ট্রিম প্রতিবেদক

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ক্যানসারে আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম অনেক আগেই সিঙ্গাপুরে চিকিৎসা শুরু করেছিলেন। উপদেষ্টা হওয়ার পর তাঁর পক্ষে হাসপাতাল পরিবর্তন করা সম্ভব হয়নি।
মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ এ কথা বলেন। তিনি বলেন, ‘আমার যতদূর জানা, নূরজাহান আপা ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসা আজকের নয়, অনেক আগে থেকেই সিঙ্গাপুরে চলছে।’
চিকিৎসার ধারাবাহিকতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘ক্যানসারের মতো রোগে চিকিৎসার হাসপাতাল পরিবর্তন করা বেশ জটিল। আমার মনে হয়, বিষয়টিকে মানবিক দিক থেকেই দেখা উচিত।’
দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের দায়িত্ব হলো দেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে যাওয়া, যাতে দুরারোগ্য রোগের চিকিৎসা এখানেই পাওয়া যায়।’
তিনি জানান, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে স্বাস্থ্য খাতে কয়েকটি উদ্যোগ নিয়েছে। ‘আমরা এতদিন একটি দেশের ওপরই নির্ভরশীল ছিলাম। এখন চীনের সহযোগিতায় কয়েকটি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এগুলো বাস্তবায়িত হলে আমরা স্বাস্থ্য খাতে আত্মনির্ভর হতে পারব।’
গত সোমবার গভীর রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আগামী মঙ্গলবার গভীর রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। নূরজাহান বেগমের একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন এবং নিয়মিত উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে