স্ট্রিম প্রতিবেদক

দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে তিনি কখনো আপস করেননি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শেখ বশিরউদ্দীন বলেন, দায়িত্ব পালনকালে তিনি কেবল দেশের স্বার্থ ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের কথা ভেবে কাজ করেছেন।
কর্মকর্তাদের প্রশংসা করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আপনাদের সম্পর্কে শুরুতে অসম্ভব খারাপ ধারণা নিয়ে এসেছিলাম। আজ আমি কৃতজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। আমি মনে করি আপনারা দেশের সম্পদ। সঠিক নেতৃত্ব থাকলে আপনারা দারুণ কাজ করতে পারেন।’
কর্মকর্তাদের উদ্দেশে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান যে পরিবর্তন এনেছে, তা আচরণে ধারণ করতে হবে। সরাসরি জানিয়ে দিতে হবে অন্যায্য কাজ করা সম্ভব নয়।
শেখ বশিরউদ্দীন বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি নতুন নেতৃত্ব আসার দিনটি মন্ত্রণালয়ের জন্য উদযাপনের হবে। নতুন মন্ত্রীকে যেন কর্মকর্তারা সর্বাত্মক সহায়তা করেন, সেই অনুরোধ জানান তিনি। উপদেষ্টা বলেন, ‘প্রয়োজনে তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করবেন, কিন্তু সেটা তাঁকে সরাসরি বলুন।’
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব আবদুর রহিম খান, আয়েশা আক্তার এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে