স্ট্রিম প্রতিবেদক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে জ্বালানি তেলের অবৈধ মজুদদারি, অতিরিক্ত দামে বিক্রি এবং পাচার ঠেকাতে মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৮ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে কেন্দ্র করে কিছু ‘অসাধু ব্যবসায়ী’ তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধ মজুদ করছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতিমধ্যে যানবাহনভিত্তিক তেলের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে।
তবে কিছু পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রি, অতিরিক্ত মজুদ, খোলা বাজারে বিক্রি এবং পাচারের প্রবণতা সরকারের নজরে এসেছে। এ অবস্থায় অবৈধ মজুদ ও বেশি দামে বিক্রি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিতে অনুরোধ করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, বাজারে জ্বালানি তেলের নিশ্চিত ও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশনার অংশ হিসেবে ইতিমধ্যে রাজধানীর কয়েকটি পেট্রোল পাম্পে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে