স্ট্রিম প্রতিবেদক

বইমেলার পঞ্চম দিন চলছে। তবে মেলার সার্বিক নিরাপত্তা নিয়ে পুলিশের মধ্যে হেলদোল নেই। মেলার প্রবেশদ্বারগুলো দিয়ে দর্শনার্থীরা কোনোরকম তল্লাশি ছাড়াই প্রবেশ করছেন। ফটকে পুলিশ থাকলেও তারা তল্লাশি করছে না।
সোমবার নিরাপত্তার এমন শিথিলতা প্রসঙ্গে মেলার গেটে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের কাছে জানতে চাওয়া হয়। তারা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেন।
পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত এডিসি জাহিদ স্ট্রিমকে বলেন, ‘তল্লাশি করার কথা তো আমরা বলেছি। কেন করছে না, তা দেখছি। এ ছাড়া মেলায় লোকজন কম থাকায় এমনটি হতে পারে।’
লোকজন কম থাকলে তল্লাশি করা হবে না—এমন যুক্তির বিষয়ে প্রশ্ন তোলা হলে এই পুলিশ কর্মকর্তা তার অবস্থান পরিবর্তন করেন। তিনি বলেন, ‘আমরা তল্লাশির ব্যবস্থা করছি। এখন থেকেই তা শুরু হবে। বাংলা একাডেমি প্রাঙ্গণেও একই অবস্থা ছিল, তবে সেটি ইতিমধ্যে ঠিক করা হয়েছে।’
পাশাপাশি মেলায় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা দ্রুত নিশ্চিত করবেন বলেও জানান এডিসি জাহিদ।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে