স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো দিনব্যাপী গুড় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খেজুর গুড় উৎপাদন, বিপণন ও সংরক্ষণের নানা দিক নিয়ে আলোচনায় মিলিত হন তিন শতাধিক উদ্যোক্তা ও চাষি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনের আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট ক্লাব (আরইউইডিসি)। দিনব্যাপী এ আয়োজনে সেমিনার, প্রদর্শনী ও গম্ভীরা পরিবেশনার ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে ভেজাল খাদ্যের আইনগত সংজ্ঞা, ভেজাল প্রমাণিত হলে শাস্তির বিধান, খেজুর গুড় উৎপাদন ও বিপণনে প্রয়োজনীয় সতর্কতা— এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি গুড়ের শক্ত বা নরম অবস্থা, তিতকুটে স্বাদ, প্রাকৃতিক অম্লত্ব, সংরক্ষণের নিয়ম, দুধের ছানা কেন কাটে এবং দুধে গুড় মেশানোর সঠিক নিয়ম নিয়ে তথ্যসমৃদ্ধ প্রচারপত্র বিতরণ করা হয়।
অংশগ্রহণকারী উদ্যোক্তাদের অনেকেই তরুণ। তাঁরা চাকরির পেছনে না ছুটে খেজুর গুড়ভিত্তিক ব্যবসা গড়ে তুলেছেন এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় খেজুরের রস।
আয়োজকেরা জানান, একসময় ন্যায্যমূল্য না পাওয়ায় খেজুর গুড় উৎপাদন প্রায় হারিয়ে যাওয়ার পথে ছিল। অনেক খেজুরগাছ কেটে ফেলা হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনভিত্তিক উদ্যোক্তাদের উদ্যোগে খাঁটি খেজুর গুড়ের জনপ্রিয়তা আবার ফিরে এসেছে। ফলে চাষিরা ভালো দাম পাচ্ছেন এবং নতুন করে খেজুরগাছ রোপণেও আগ্রহী হচ্ছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে