স্ট্রিম সংবাদদাতা

ভূমিকম্পে ভবনের রেলিং পড়ে মারা যাওয়া লক্ষ্মীপুরের ব্যবসায়ী আবদুর রহিম (৪৮) ও তাঁর ছেলে আবদুল আজিজ রিমনের (১২) দাফন হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদরের বশিকপুর ইউনিয়নের আস-সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাজধানীর পুরোনো ঢাকার বংশালের কসাইটুলীতে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) মারা যান বাবা ও ছেলে। শনিবার ভোরে মরদেহ গ্রামের বাড়ি পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। জানাজায় হাজারো মানুষ অংশ নেন।
আবদুর রহিম রাজধানীর সদরঘাটে কাপড়ের ব্যবসা করতেন। তিনি পুরোনো ঢাকার সুরিটোলায় স্ত্রী, তিন ছেলে ও একমাত্র মেয়ে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার মেজো ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া রিমনকে নিয়ে বাজার করে ফেরার পথে সাত তলা ভবনের ছাদের রেলিং ভেঙে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

অন্যদিকে একই ঘটনায় মারা যাওয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফির দাফন হয়েছে বগুড়ায়। জোহর নামাজের পর বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা হয়। সেখানে বাবা ওসমান গনি ছেলের মাগফেরাত কামরা করে সবার কাছে দোয়া চান। পরে নামাজগড় কবরস্থানে রাফিকে দাফন করা হয়।
এর আগে শনিবার সকালে রাফির মরদেহ নিজ বাড়ি বগুড়া শহরের সূত্রাপুর পৌঁছালে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। রাফির সঙ্গে আরেকটি অ্যাম্বুলেন্সে তাঁর আহত মা নুসরাত বেগমকেও বগুড়ায় আনা হয়। মাথায় একাধিক আঘাত পাওয়ায় তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক। নুসরাতকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাকে জানিয়েই রাফিকে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

আইনমন্ত্রী বলেছেন, ‘গণভোট অধ্যাদেশ তো ল্যাপস (তামাদি) হয়ে গেছে বা ইনফ্যাকচুয়াস (অকার্যকর) হয়ে গেছে। এর তো আর কার্যকারিতাই নেই। ওইটির অধীনে একটি গণভোট হয়েছিল, সেটির কার্যকারিতাও শেষ। আমরা বিষয়টিকে সেভাবেই দেখছি।’
৯ মিনিট আগে
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে তথ্যদাতাদের জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, চোরাই বা অবৈধভাবে জ্বালানি তেল মজুদের সুনির্দিষ্ট তথ্য দিলে এই আর্থিক সম্মানী প্রদান করা হবে।
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে