স্ট্রিম ডেস্ক

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে চায়না-বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। বুধবার (২৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে চীনের জ্যেষ্ঠ শিক্ষাবিদ, বিনিয়োগকারী এবং বায়োমেডিক্যাল, অবকাঠামো ও ডিজিটাল খাতের নেতারা উপস্থিত ছিলেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
সিচুয়ান ইউনিভার্সিটির বায়োমেডিক্যাল বিজ্ঞানী সিন-ইউয়ান ফু প্রফেসর ইউনূসের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তিনি বাংলাদেশি শিক্ষাবিদদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। ওয়ালভ্যাক্স বায়োটেকনোলজির কর্মকর্তারা বাংলাদেশে টিকা উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী ক্ষমতার প্রশংসা করেন। তাঁরা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালাইজেশন নিয়ে শিক্ষার্থীদের সাথে তাঁদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তরুণদের সম্ভাবনা দেখে তাঁরা মুগ্ধ হয়েছেন বলে জানান।
বৈঠকে প্রফেসর ইউনূস চীনের সাথে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ক্ষুদ্রঋণ আন্দোলনের মাধ্যমে এই সম্পর্কের সূচনা হয়েছিল। তিনি চীনের প্রত্যন্ত গ্রামগুলোতে সাধারণ মানুষের জীবনযাত্রার পরিবর্তন নিজে দেখেছেন। গত মার্চে চীন সফরকালে প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সাথে তাঁর সাক্ষাতের বিষয়টিও তিনি উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, কয়েক সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠিত হবে। তবে বাংলাদেশ ও চীনের মধ্যকার সহযোগিতা নিরবচ্ছিন্নভাবে চলতে হবে। তিনি বলেন, ‘অল্প সময়ের মধ্যে আমি এই দপ্তরে থাকব না এবং একটি নতুন সরকার গঠিত হবে। কিন্তু আমাদের দুই দেশের মধ্যকার কাজগুলো অবশ্যই এগিয়ে নিতে হবে।’
অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, স্বাস্থ্যসেবা এখন আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে চিকিৎসক ও রোগীদের সংযোগ এবং ডিজিটাল পদ্ধতিতে স্বাস্থ্যতথ্য সংরক্ষণের ওপর তিনি বিশেষ জোর দেন।
ওষুধ শিল্পে ‘সামাজিক ব্যবসা’ মডেল চালুর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নামমাত্র খরচে ওষুধ তৈরি হলেও বাজারে তা অনেক দামে বিক্রি হয়। তাই শুধু মুনাফার পেছনে না ছুটে মানুষের সেবাকে গুরুত্ব দিয়ে ওষুধ কোম্পানি গড়ে তোলা উচিত।
কোভিড-১৯ মহামারির সময় পেটেন্ট-মুক্ত টিকার পক্ষে বাংলাদেশের অবস্থানের কথা স্মরণ করেন প্রফেসর ইউনূস। তিনি বলেন, ‘আমরা পেটেন্ট-মুক্ত টিকার পক্ষে কথা বলে বাধার মুখে পড়েছিলাম। ধনী দেশগুলো দরিদ্রদের টিকা দান করতে চেয়েছিল। কিন্তু আমরা বলেছিলাম আমাদের উপহারের প্রয়োজন নেই। যখন মানুষ মারা যাচ্ছিল, তখন অন্যেরা টাকা কামাচ্ছিল—এটি অত্যন্ত লজ্জার।’
উত্তরাঞ্চলে একটি ‘হেলথ সিটি’ বা স্বাস্থ্যনগরী গড়ার স্বপ্ন তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘চীন সফরের সময় আমি সেখানে ১ হাজার শয্যার একটি আন্তর্জাতিক হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়েছিলাম। প্রস্তাবিত এই স্বাস্থ্যনগরীতে হাসপাতাল, মেডিকেল কলেজ, গবেষণা কেন্দ্র এবং টিকা ও সরঞ্জাম উৎপাদন সুবিধা থাকবে।’ এর ফলে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও ভুটানের মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সহযোগিতার জন্য চীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রফেসর ইউনূস। বৈঠকে এসডিজি সমন্বয়ক ও সরকারের সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে