স্ট্রিম প্রতিবেদক

আগামী নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা সেবা চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শুরুতে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী ধাপে ধাপে এই সেবা পাবেন।
শুক্রবার (১৭ অক্টোবর) ইউজিসি ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য জানান। কর্মশালার বিষয় ছিল ‘ট্রেইনিং ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যানুয়াল ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক’।
অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় একটি বিশেষ মডিউল তৈরি করা হয়েছে, যেখানে তাদের প্রয়োজনীয় সেবার ধরন ও কাঠামো নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যুক্ত করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, নতুন শিক্ষক নিয়োগের সময় মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সহিষ্ণুতা, শিক্ষক–শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং পেশাদার মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগের ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে ইউজিসির সদস্য অধ্যাপক মাছুমা হাবিব বলেন, ইউনেস্কোর সহায়তায় ইউজিসি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সময়োপযোগী উদ্যোগ নিয়েছে। এতে শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা গড়ে উঠবে এবং শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও মজবুত হবে।
তিনি মনে করেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য ক্লাব প্রতিষ্ঠা ও মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ সময়ের দাবি। পাশাপাশি শিক্ষকদের মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের সহায়তায় অভিভাবকদের সম্পৃক্ততা প্রয়োজন।
ইউজিসির পরিচালক মোছা. জেসমিন পারভিন জানান, শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও মানসিক ও সামাজিক স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ পাবেন।
ইউনেস্কোর প্রতিনিধি রাজু দাস বলেন, এই মডিউলটি আবেগিক বুদ্ধিমত্তা, সামাজিক দক্ষতা ও জীবনদক্ষতার ওপর ভিত্তি করে তৈরি যা শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণ ও ইতিবাচক সামাজিক আচরণে সহায়তা করবে।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ ২২টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, কাউন্সিলর, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ইউজিসি কর্মকর্তারা অংশ নেন।
ইউজিসি ও ইউনেস্কো জুলাই-আগস্ট ২০২৪-এর চেতনাবোধ সামনে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক চাহিদা নিরূপণে একটি ট্রেনিং ম্যানুয়াল তৈরি করেছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে