স্ট্রিম সংবাদদাতা

ফেনীর সোনাগাজীতে রূপালী ব্যাংকের তিন গ্রাহকের হিসাব থেকে সাড়ে ১৯ লাখ টাকা সরানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে তাদের টাকা সরানো হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ব্যাংকের আমির উদ্দিন মুন্সিরহাট শাখায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী ও ব্যাংক সূত্রে জানা গেছে, গ্রাহক আবুল বশরের অ্যাকাউন্ট থেকে ৩৩ হাজার টাকা খোয়া গেছে। তাঁর প্রবাসী ছেলে মনসুর আলমের অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে ১৮ লাখ ৫ হাজার টাকা। এছাড়া ছোট ছেলে ইফতেখার আলমের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ৯৫ হাজার টাকা।
গ্রাহকের অজান্তেই এসব টাকা ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক ও সিটি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। গত ১২ নভেম্বর অস্বাভাবিক লেনদেনের বিষয়টি প্রথম নজরে আসে। ব্যাংক থেকে যোগাযোগ করা হলে আবুল বশর জানান, তিনি কোনো লেনদেন করেননি।
মানববন্ধনে ভুক্তভোগীরা শাখা ম্যানেজার দিদারুল আলম ও জ্যেষ্ঠ কর্মকর্তা আনিসুর রহমানকে দায়ী করেন। আবুল বশরের অভিযোগ, টাকা উদ্ধারের কথা বলে ব্যাংকের ম্যানেজার তাঁর কাছে ঘুষ দাবি করেছেন। প্রথমে ৬ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে জানালেও ঘুষ না দেওয়ায় উদ্ধার কাজে অপারগতা প্রকাশ করেন। পরে তাঁদের আদালতে মামলা করার পরামর্শ দেন ম্যানেজার।
অভিযোগ অস্বীকার করে শাখা ম্যানেজার দিদারুল আলম বলেন, টাকাগুলো অ্যাপসের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে। অ্যাপসের লেনদেন প্রধান কার্যালয় সরাসরি তদারকি করে। তাই এই জালিয়াতিতে তাঁর বা শাখার কর্মকর্তাদের দায় নেই। বিষয়টি প্রধান কার্যালয়কে জানানো হয়েছে ও তদন্ত দল শাখা পরিদর্শন করেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, ক্ষতিগ্রস্ত গ্রাহক থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ লেনদেনের যাবতীয় তথ্য ও জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে