স্ট্রিম প্রতিবেদক

মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ এবং উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সুফিবাদের অনুরাগী দার্শনিক ও লেখক ফরহাদ মজহারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে 'ভাব বৈঠকি' নামের একটি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে মাজারের ওপর হামলার মতো ঘটনা দেশের শান্তিপ্রিয় সমাজে অস্থিরতা তৈরি করছে বলে উল্লেখ করেন। এ ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তাঁরা বলেন, সাম্প্রতিক সময়ে মাজারের ওপর আক্রমণ করে একটি গোষ্ঠী দেশের শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে চাইছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি।
বক্তারা অবিলম্বে এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। একইসঙ্গে, আধ্যাত্মিক মূল্যবোধ ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
ফরহাদ মজহারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন লেখক জাহিদুল ইসলাম নাহিদ। সভায় বক্তব্য দেন কবি মোহাম্মদ রোমেল, ড. আনিস জাফরী, বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ও শিল্পী আবুল সরকার, এনসিপি কেন্দ্রীয় কমিটির সংগঠক নফিউল ইসলাম প্রমুখ।
সভা থেকে আগামী ৩ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জাতীয় সুফি ঐক্য’র ব্যানারে একটি জাতীয় সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া, ধর্ম, সংস্কৃতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি দল দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনা করবে বলেও জানানো হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে