স্ট্রিম সংবাদদাতা

বিশ্ববিদ্যালয় ও আদালতের পর এবার গোপালগঞ্জে আনসার ও ভিডিপি ব্যাটালিয়নের জেলা দপ্তরে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে বেদগ্রাম মোড়ে আনসার ক্যাম্পের ভেতর এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক তৈরি হয়েছে।
আনসার দপ্তর সূত্র জানায়, শুক্রবার রাত ১০টার দিকে দপ্তরের দুটি ভবনের মাঝখানে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে ক্যাম্পের সদস্য ও আশপাশের বাসিন্দারা বের হয়ে আসেন। তবে অন্ধকারে দ্রুত পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এর আগে ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এবং ২৮ জানুয়ারি রাতে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা। শহরে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে বাসিন্দারা উদ্বেগ জানিয়েছেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে