স্ট্রিম প্রতিবেদক

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত করে সবার জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) একাংশ। একই সঙ্গে তারা আওয়ামী আমলে সৃষ্ট সিন্ডিকেট হোতাদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ।
রোববার (২৯ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে 'বায়রা সিন্ডিকেটবিরোধী ঐক্য ফ্রন্ট'-এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে মালয়েশিয়া শ্রমবাজারে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অরাজকতার মাধ্যমে একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র গড়ে উঠেছিল।
বক্তারা সিন্ডিকেটের অন্যতম হোতা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তাঁরা নিজাম হাজারী, বেনজীর আহমেদ, লোটাস কামাল, কালা ফিরোজ, মনসুর কালাম, কাজী মফিজ এবং তাঁদের আশীর্বাদপুষ্ট বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন ও দাতো আমিনসহ সকল সিন্ডিকেট হোতাকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি তোলেন।
মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আবেদন জানিয়ে বলেন, ‘অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশের সকল বৈধ রিক্রুটিং এজেন্সি যেন অবাধে কর্মী পাঠাতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা চাই নতুন বাংলাদেশে কোনো প্রকার সিন্ডিকেটকে আর প্রশ্রয় দেওয়া না হোক।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সিনিয়র সদস্য কাজী শাখাওয়াত হোসেন লিন্টু, সাবেক যুগ্ম মহাসচিব মফিজ উদ্দিন, আকবর হোসেন মঞ্জু ও মোহাম্মদ ফখরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৩ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৫ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৫ ঘণ্টা আগে