স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টার শপিং মলে পাঞ্জাবি বিক্রির অফারকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুলিশ সদস্যদের সংশ্লিষ্টতা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
একইসঙ্গে প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে হাতিরঝিল থানার ওসিকে ডিএমপি হেডকোয়ার্টার্সে এবং এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
বুধবার রাত ১২টার পর ডিএমপির ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২০ মার্চ বিশাল সেন্টারের নবীন ফ্যাশনসের দোকানে পাঞ্জাবি বিক্রির বিশেষ অফার দেওয়া হয়। এই অফারকে কেন্দ্র করে শোরুম কর্তৃপক্ষের সঙ্গে মার্কেট কমিটির অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
সংবা বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনায় কোনো পুলিশ সদস্যের দায়িত্ব অবহেলা বা সরাসরি সংশ্লিষ্টতা ছিল কিনা, তা নিশ্চিত হতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত চলাকালে স্বচ্ছতার জন্য হাতিরঝিল থানার ওসি ও এএসআইকে ক্লোজড করা হয়েছে।
তদন্ত কমিটির সুপারিশ ও প্রতিবেদনের ওপর ভিত্তি করে দায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে