স্ট্রিম প্রতিবেদক

অমর একুশে বইমেলা ২০২৬-এর চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়েছে। প্রথা অনুযায়ী ১ ফেব্রুয়ারি মেলা শুরু হওয়ার কথা থাকলেও, ২০২৬ সালের প্রেক্ষাপটে তারিখ পরিবর্তন করে ২০ ফেব্রুয়ারি মেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৭ই ডিসেম্বর) বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক জরুরি নীতিনির্ধারণী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ (১৭ ডিসেম্বর) বিকেল ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ ও রূপরেখা নির্ধারণসংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন করা হবে। মেলা চলবে আগামী ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত।

সভায় সভাপতিত্ব করেন এবং আলোচনায় অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এছড়াও মেলা প্রাঙ্গণের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। প্রকাশকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকাশক প্রতিনিধিরা, যারা মেলার সময়কাল নিয়ে তাদের মতামত ও ব্যবসায়িক প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরেন। মেলার সার্বিক নিরাপত্তা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন এবং নিরাপত্তা নিয়ে প্রাথমিক আলোচনা করেন।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের বইমেলা মোট ২৪ দিন অনুষ্ঠিত হবে। তবে ২১ ফেব্রুয়ারির ঠিক আগের দিন মেলা শুরু হওয়ায়, মহান শহীদ দিবসের আবহে মেলা তার চিরায়ত গাম্ভীর্য ও উৎসবমুখরতা বজায় রাখতে পারবে বলে আশা আয়োজকদের।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শীঘ্রই মেলার বিস্তারিত নীতিমালা এবং স্টল বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে