স্ট্রিম ডেস্ক

ওমানে কর্মরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধকরণের সুযোগ দেওয়ার পাশাপাশি দেশটি বাংলাদেশের জন্য আবারও নতুন ওয়ার্ক ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে দুই দেশের উচ্চপর্যায়ের এক বৈঠকে এই আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি। এ সময় উপদেষ্টা অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের সুযোগ দেওয়ায় ওমান সরকারের প্রশংসা করেন।
বৈঠকে প্রকৌশলী, চিকিৎসক ও নার্সের মতো দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের ভিসার ওপর থাকা স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য ওমানের মন্ত্রীর কাছে অনুরোধ জানান ড. আসিফ নজরুল।
ওমানের শ্রমমন্ত্রী জানান, অনিয়মিত প্রবাসী কর্মীদের বৈধ করার বিষয়টিকে প্রাধান্য দিয়ে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে নতুন ওয়ার্ক ভিসা বন্ধ রাখা হয়েছিল। তিনি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা আবার চালুর আশ্বাস দেন।
উপদেষ্টা আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার, আইনি সংস্কার এবং কর্মী পাঠানোর আগে প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি স্বাগতিক দেশের ভাষা ও আইনকানুন সম্পর্কে জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির পরবর্তী বৈঠক ডাকার প্রস্তাব করেন। এ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান তিনি।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে