স্ট্রিম প্রতিবেদক

কর্মঘণ্টা চলাকালে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অধস্তন আদালতের বিচারকদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
অধস্তন আদালতের বিচারকদের সতর্ক করে বলেন, ‘কর্মঘণ্টা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রমাণ মিললে সংশ্লিষ্ট বিচারকের বিচারিক জীবনের “সেদিনই হবে শেষ দিন”।’
সম্প্রতি সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া অভিভাষণে তিনি স্পষ্ট করে বলেন, ‘মামলার শুনানি সমাপ্ত হওয়ার ৩ থেকে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে রায় বা আদেশ প্রদান করতে হবে।’
তিনি অধস্তন আদালতের বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং বিচারকদের পেশাগত জবাবদিহি নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন। বিশেষ করে মামলার রায় প্রদানে দীর্ঘসূত্রতা পরিহার এবং বিচারিক কর্মঘণ্টার অপব্যবহার রোধে তিনি জিরো টলারেন্স প্রদর্শনের বার্তা দিয়েছেন।
প্রধান বিচারপতি তার নির্দেশনায় বিচারিক সময়ের সদ্ব্যবহারের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন। অধস্তন আদালতের প্রচলিত সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিচারিক কার্যক্রম চলে।
প্রধান বিচারপতি উল্লেখ করেন, রায় প্রদানে বিলম্ব হলে বিচারককে পুনরায় নথি পর্যালোচনা করতে হয়, যা সময়ের অপচয় এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়ায়। এই দীর্ঘসূত্রতা রোধেই শুনানি শেষের এক সপ্তাহের মধ্যে রায় প্রকাশের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বিচার বিভাগের স্বচ্ছতা রক্ষায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান বিচারপতি। তিনি জানান, বিচারকের আসনে বসে অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। সততার প্রশ্নে কোনো আপস করা হবে না এবং কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাঁকে চড়া মূল্য দিতে হবে।
বিচারিক কার্যক্রমের গাম্ভীর্য বজায় রাখতে আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণেও নির্দেশনা দেওয়া হয়েছে। আইনজীবী ও মামলার সংশ্লিষ্ট পক্ষ ছাড়া এজলাসে প্রবেশ নিষিদ্ধ করা এবং আদালত চত্বরকে হকার, চা বা ডাব বিক্রেতামুক্ত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া আইনজীবীদের ড্রেসকোড মেনে চলার বিষয়টি তদারকির দায়িত্বও বিচারকদের ওপর ন্যস্ত করা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে