স্ট্রিম সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে মাত্র এক টাকায় ইফতারসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি। এ উদ্যোগে কলা, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, শশা-গাজরসহ ১২ থেকে ১৫ ধরনের ইফতারসামগ্রী দেওয়া হচ্ছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ‘এক টাকার ইফতার’ স্টলে নিম্নআয়ের মানুষের ভিড় দেখা যায়। বৃহস্পতিবারও একইভাবে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপকারভোগীরা বলছেন, স্বল্প আয়ে রমজানে ইফতার জোগাড় করা তাদের জন্য কঠিন। এই উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। জেলা সদরের মাস্টারপাড়ার রিকশাচালক আতিকুর রহমান বলেন, সারাদিন রিকশা চালিয়ে ২০০ টাকার বেশি আয় করা যায় না। এই টাকা দিয়ে ইফতার কিনতে গেলে অন্য বাজার কাটছাট করতে হবে। ১ টাকায় ইফতার পেয়ে ভালো লাগছে।
জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম জানান, রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। ১ টাকায় অন্তত ১৫ রকম খাবার দেওয়া হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে সমাজের ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষেরা স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারবেন বলে আশাবাদী রফিকুল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আতিক হাসান মুক্তা, যুগ্ম আহবায়ক সোহেন রানা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৮ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৮ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৯ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে