স্ট্রিম ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। আজ বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সচিব নাসিমুল গণির সই করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৪ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনমূলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্ব বা দপ্তর বণ্টন করা হয়েছিল। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস দুই উপদেষ্টার দায়িত্ব বা দপ্তর পুনর্বণ্টন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, নজরুল ইসলাম খান এখন থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি কৃষি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টারও দায়িত্ব পালন করবেন। একইভাবে রুহুল কবীর রিজভী আহমেদ রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে