স্ট্রিম প্রতিবেদক

বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘বগুড়া-৬ এর উপনির্বাচন ও শেরপুর-৩ এর নির্বাচন শিগগির হবে। আশা করছি, ১৪ এপ্রিল পহেলা বৈশাখের আগেই যাতে হয়। কারণ, বৈশাখে সাধারণত ঝড়-তুফান হয়ে থাকে।’
উপনির্বাচনে পোস্টাল ব্যালট থাকছে কিনা জানতে চাইলে ইসি বলেন, ‘পোস্টাল ব্যালট উপনির্বাচনেও চলবে। একটাতে (শেরপুর-৩) তো দিয়েছি, যেখানে ভোট হয়নি। আরেকটা বগুড়া, সেখানেও পোস্টাল ব্যালট দেব।’
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে এমপি নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে ইসি।
অন্যদিকে শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। নতুন তফসিলে ওই আসনের নির্বাচন হবে। অবশ্য আগের বৈধ প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে