স্ট্রিম প্রতিবেদক

পরিবহনসহ বিভিন্ন সেবা খাতের বিদ্যমান বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ, হয়রানি ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
শিমুল বিশ্বাস বলেন, পরিবহন খাতে নানা অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি এবং যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ দীর্ঘদিন ধরে চলছে। এসব কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। জনস্বার্থ রক্ষায় পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সব অনিয়ম কঠোরভাবে দমন করতে হবে।
তিনি বলেন, শুধু পরিবহন খাত নয়, প্রশাসনিক ও সেবামূলক বিভিন্ন ক্ষেত্রেও শৃঙ্খলার অভাব দেখা যাচ্ছে। এসব সমস্যা সমাধানে সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিমুল বিশ্বাস বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের স্বস্তির জন্য একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা এবং চাঁদাবাজি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সব ধরনের বিশৃঙ্খলা দূর করতে দ্রুত কার্যকর ব্যবস্থা করা প্রয়োজন। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং দেশের সামগ্রিক সেবাব্যবস্থা আরও কার্যকর হবে।
গাবতলী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভায় বক্তৃতা করেন– ডিএমপি কমিশনার সারওয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক আনিসুর রহমান, মালিক সমিতির সভাপতি এম এ বাতেন ও মহাসচিব সাইফুল আলম, বাংলাদেশ পরিহবন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রমেশ চন্দ্র ঘোষ প্রমুখ।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে