স্ট্রিম ডেস্ক

গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি নবায়ন করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এর অংশ হিসেবে উভয় দেশের উদ্যোগে যৌথ পানি পর্যবেক্ষণ শুরু হয়েছে। ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুই দেশের কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। খবরে বলা হয়, বৃহস্পতিবার থেকে উভয় দেশ গঙ্গা ও পদ্মার পানির প্রবাহ পরিমাপ শুরু করেছে। আগামী ৩১ মে পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর এই কার্যক্রম চলবে।
কর্মকর্তারা জানিয়েছেন, পানি পর্যবেক্ষণের জন্য ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের (সিডব্লিউসি) উপপরিচালক সৌরভ কুমার এবং সহযোগী পরিচালক সানি অরোরা বাংলাদেশে অবস্থান করছেন। অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফিন জুবায়েদের নেতৃত্বে চার সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে অবস্থান করছেন।

এদিকে, ভারতীয় প্রতিনিধি দলের নিরাপত্তা প্রসঙ্গে পাবনা হাইড্রলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শিব্বের হোসেন বলেছেন, বিদ্যমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা ভারতীয় প্রতিনিধি দলের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ মনোযোগ দিচ্ছি। এর আগে পানি সম্পদ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছিল। ভারতীয় প্রতিনিধি দলের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৬ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৬ ঘণ্টা আগে