স্ট্রিম ডেস্ক

মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির মুখে দেশে অবৈধ হ্যান্ডসেট বন্ধের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর সময় পিছিয়েছে সরকার। আগামী ১৬ ডিসেম্বরের পরিবর্তে এটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিটিআরসি জানিয়েছে, ব্যবসায়ীদের কাছে অবিক্রীত বা স্টকে থাকা মোবাইল হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার সময়সীমাও ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ব্যবসায়ীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে neir@btrc.gov.bd—এই ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাট অনুযায়ী হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) ও সংশ্লিষ্ট তথ্যাদি পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনইআইআর সিস্টেম চালুর প্রেক্ষাপটে অবিক্রীত হ্যান্ডসেটগুলোর তথ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে অনেক ব্যবসায়ী নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য কমিশনে দাখিল করতে পারেননি।
তাই যেসব ব্যবসায়ী এখনো তথ্য দিতে পারেননি, তাদের সুবিধার্থে এবং অবিক্রীত ফোনগুলো নেটওয়ার্কে সচল রাখার স্বার্থে তথ্য জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এনইআইআর সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু করার তারিখ ১৬ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি, ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে